বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের উদ্যোগে ফেনী সদর উপজেলার ৫ নং কাজিরবাগ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫০ টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল্লাহ, সহ-সভাপতি একরাম হোসেন আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক মিজানুর রহমান, ফেনী জেলা যুবদলের সদস্য শাহ নেওয়াজ মানিক, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ ভুট্টু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, গোলাম রব্বানী, একরামুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শান্ত ও কাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজীরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুন্নবী, ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্লাহ। বক্তব্য প্রদানকালে প্রত্যেক নেতাই ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।