1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

জটিল রোগে ভুগছেন জোভান

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান। এ কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এ অভিনেতা।

শনিবার (২৮ জুন) রাত ৮টা ৪৩ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি। এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন তিনি।

জোভান পোস্টে নিজের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে।’

তিনি আরও লিখেছেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon