1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ট্রাক-ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন’র পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। আজ ১২ জুলাই (শনিবার) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে (ঢাকা মোড়ে) দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটির আয়োজনে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়।

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মানিক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী (সাদা)।

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুর রহমান বুলবুল, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটির উপদেষ্টাবৃন্দরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এবং নবনির্বাচিত দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী থানা শ্রমকল্যাণ উপ-কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon