1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নেত্রকোণায় ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠিত

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নেত্রকোণা, ২৬ জুলাই ২০২৫: আজ “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫”-এর অংশ হিসেবে নেত্রকোণা সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান। নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস মহোদয়ের সভাপতিত্বে এই আয়োজনে হাজারো মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করা হয়। এসময় উপস্থিত সকলে দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ার প্রত্যয়ে শপথ পাঠ করেন।

শপথ পাঠ শেষে জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয় সেবা মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি ‘জুলাই শহীদদের’ পরিবার ও আহতদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়াও, সরকারি শিশু পরিবার, নেত্রকোণার রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয় এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে রিকশা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon