1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিগত আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত সকল গুমের অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পরোয়ানা জারি করেন।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিন গুমের অভিযোগে দুটি ফরমাল চার্জ দাখিল হয়েছে। একটিতে গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামেল ২০০৯-২০২৪ সাল পর্যন্ত এ সকল গুম সংঘটিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon