1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

যশোরে ৮৭ লক্ষ টাকার স্বর্নের বারসহ আটক-০১

মোঃ মারুফ হোসেন, জেলা [যশোর] প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

যশোরের খুলনা-যশোর মহাসড়কের মুড়লী মোড় বাস স্ট্যান্ড এলাকা হতে ৫৮৫ গ্রাম ওজনের ০৫ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ তারিখ ০৯ঃ৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৫৮৫ গ্রাম ওজনের ০৫ (পাঁচ) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ রুবেল (৩৪), পিতাঃ সাইদুর রহমান, গ্রামঃ বাসন্ডা, ডাকঘরঃ বেল্টা, থানাঃ নাঙ্গলকোর্ট জেলাঃ কুমিল্লা। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৬,০৬,৫২০/-(ছিয়াশি লক্ষ ছয় হাজার পাঁচশত বিশ) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ৩৪,০০০/-(চৌত্রিশ হাজার) টাকা এবং নগদ ৩,৯৯৫/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮৬,৪৪,৫১৫/-(ছিয়াশি লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত পনের) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon