1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণ

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় সরকারি খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচির আওতায় ৩ নং কাজিহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট (রবিবার )সকাল ৯ টায় ১১৩৩ জন উপকার ভোগির মাঝে ১৫ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৩ নং কাজিহাল ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া।

ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া বলেন সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এর সহযোগিতায় সুষ্ঠুভাবে চাল বিতরণ শেষ হবে বলে আশা প্রকাশ করি। অপরদিকে ২১ আগস্ট ৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ সকাল ৯ টায় ১১১৩ জন উপকার ভোগির মাঝে ২ দিনব্যাপী সরকারি খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম । এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে উপকার ভোগিরা বলেন এই সময়ে চাল পেয়ে আমরা খুবই উপকৃত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon