1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

‘সোলজার’ সিনেমায় শাকিবের সঙ্গে থাকছেন কে কে

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিনোদনজগতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি “সোলজার” নামের সিনেমা নিয়েও চলেছে নানা গুঞ্জন। অবশেষে সে গুঞ্জনের ইতি টেনেছেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে ”সোলজার” নামের সিনেমা বানাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ।

গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট সবাই।

অবশেষে ”সোলজার” সিনেমায় শাকিবের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, শিগগির প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক। ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা।

নির্মাতা সাকিব ফাহাদ বলেন, সিনেমার গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। এটি তার প্রথম সিনেমা। এ নিয়ে আমরা খুব এক্সাইটেড। সারা দেশের মানুষ তানজিন তিশাকে দেখতে চায় বড় পর্দায়। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আশা করি দর্শক নিরাশ হবেন না।

কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বছর দুয়েক আগে খবর ছড়িয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। তখন খবরটি সত্যি না হলেও শেষ পর্যন্ত শাকিব খানের নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

গত জুলাইয়ে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল ‘ভালোবাসার মরশুম’ নামের টালিউড সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে তার সঙ্গে থাকবেন বলিউডের শরমন জোশি। এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি।

গত সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। গুঞ্জন আছে, ভিসা জটিলতার কারণে সিনেমাটি করা হচ্ছে না তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon