এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন শিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ কে এম নূর হোসেন হাওলাদার এবং শিবপুর ও মেদুয়া ইউনিয়নের অসংখ্য সাধারণ মানুষ এতে অংশ নেন। তাঁরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপের জোর দাবি জানান।
এ সময় ঘেরাও কর্মসূচি চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে একজন প্রতিনিধ উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকাবাসীর দাবিসমূহ বিবেচনায় নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অস্থায়ীভাবে ভাঙনরোধে জিও টিউব বসানো হবে এবং পরবর্তীতে সিসি ব্লকের ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বর্ষাকালের এই কয়দিন যাতে ভাঙনের ক্ষতি কমানো যায়, সে জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনরত জনসাধারণ প্রশাসনের এ আশ্বাসকে স্বাগত জানালেও দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা।