1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ফেনীর সোনাগাজীর চরচান্দিনায় অনুষ্ঠিত হয়েছে কৃষকদলের সমাবেশ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক দলের সমাবেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজারের সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকনের সভাপতিত্বে ও সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশ। উক্ত সমাবেশে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জসিম, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন ভূঁইয়া, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ার এবং কৃষক দল নেতা নুর করিম।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ফেনী জেলার কৃষক জনগোষ্ঠী যাতে সুসংঘটিত হয় তাই এই সমাবেশ অনুষ্ঠিত করার জন্য সোনাগাজী উপজেলার বিএনপি নেতা কর্মীদেরকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের ৬৪ টি জেলার প্রতিটি উপজেলায় শীঘ্রই এমন সমাবেশ আরো অনুষ্ঠিত হবে বলে আমি আশা রাখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon