1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজন

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

​নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই দিনে জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে শেষ হয়।

আলোচনা সভা শোভাযাত্রা শেষে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান।

এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা কাজী তসনীম আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।

দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon