1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাজধানীর মোহম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়িতে চাঁদা আদায়ের সময়ে হাতেনাতে তাকে গ্রেফতার করা।

গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম। রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক উর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে করে আসছিলো সাইফুল। কেউ চাঁদার টাকা না দিলে মারধর করা হতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সাইফুলের কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতারকৃত চাঁদাবাজকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ সেনা কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon