1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভলেন্টিয়ার সার্কেল ফেনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

গত ২৪ জনুয়ারি শুক্রবার ফেনী শহরের মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার সার্কেল ফেনীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ফেনীর এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে ভলেন্টিয়ার সার্কেল ফেনীর চীফ কো অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অর্পিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রাক্তন সভাপতি মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার সার্কেল ফেনীর কমিটি মেম্বার হৃদয় পাটোয়ারী ও কমিটি মেম্বার শাহরিয়ার চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon