1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ফেনীর ফুলগাজী উপজেলায় ৫ প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ফুলগাজী উপজেলায় একযোগে ৫টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে(ইউপি সচিব) ফেনীর অন্যান্য ইউনিয়নে বদলি করা হয়েছে। গত ১৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ, ফেনীর উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। উক্ত আদেশে বলা হয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য তাদেরকে বদলির আদেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ফুলগাজী ইউনিয়ন পরিষদের সচিব খায়রুল আলম মজুমদারকে ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিন মজুমদারকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। দরবারপুর ইউনিয়ন পরিষদের সচিব খলিল উল্লাহকে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে বদলি করা হয়েছে। এছাড়া আমজাদহাট ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুল করিমকে ফেনী সদর উপজেলার ধলিয়া এবং জিএমহাট ইউপি সচিব আবু জাফর মোহাম্মদ মফিজ উদ্দীনকে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে।

অন্যদিকে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সচিব হয়েছেন ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সচিব মোঃ মাহবুবুর রহমান, মুন্সিরহাট ইউনিয়নের ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সচিব মিঠুন চক্রবর্তী, দরবারপুর ইউনিয়নের ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সচিব বেলাল হোসেন, আমজাদহাট ইউনিয়নে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের সচিব মোঃ মোজাম্মেল হক ও জিএমহাট ইউনিয়নে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সচিব মোঃ সালাহ উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon