1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পাবনার সাথিঁয়ায় ট্রাক চাপায় তিন কৃষি শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যান) যাত্রী তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এতে আরও পাঁচ কৃষিশ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন মিয়া (২৭), ছোন্দহ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. ধনী (৫০) ও আবু সাইদের ছেলে মো. রাসেল (২৭)। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

ধপুর এলাকার দিকে যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক রাঙামাটি নামক স্থানে করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন কৃষিশ্রমিক মারা যান, আহত হন পাঁচজন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে মাধপুরের দিকে যাচ্ছিলেন। রাঙামাটি নামক স্থানে মাধপুরের দিক থেকে আসা সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon