আজ ১৩ই সেপ্টম্বর, রোজঃ শনিবার, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩নং পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মরহুম নুরুল ইসলাম ভূঁইয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাইকুড়া ইউনিয়নের মদিনাতুল উলুম কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কেন্দুয়া উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৩ সালে গণভোটের মাধ্যমে পাইকুড়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দোয়া মাহফিলে তাঁর রাজনৈতিক সহকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের আদর্শ, জনকল্যাণমূলক কাজ এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সবশেষে, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।