৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বেশিরভাগ জেলায় গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংসদ সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান সকলেই আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিগত ১৫ বছর মাঠ ঘাট দাপিয়ে বেড়ালেও বর্তমানে তারা সকলেই আত্মগোপনে আছেন বলে জানা যায়।
আওয়ামী লীগের যেসব জনপ্রতিনিধি পলাতক আছেন তারা সকলেই বিভিন্ন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। চাঁদাবাজি থেকে শুরু করে মানুষ হত্যা অনিয়ম সহ সব ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরই মত একজন আছেন ফেনীর পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসীমউদ্দীন বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত ছিল। এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে ভূমি দখল, টেন্ডার বাণিজ্য, বালু মহল ও অনন্য অনিয়ম দুর্নীতির অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সর্বপ্রথম ভারতে আশ্রয় নিয়েছিলেন এই জসীম উদ্দীন। তিন মাস ভারতে থাকার পর ২০২৪ সালের নভেম্বর মাসে সৌদি আরবে গিয়েছিলেন ওমরার উদ্দেশ্যে। ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার পর সৌদি আরবের বর্তমানে স্থায়ীভাবে তিনি বসবাস করছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।
গোপনে একটি সূত্রের মাধ্যমে জানা যায়, সৌদি আরবে জসীম উদ্দীনের সাথে আরো রয়েছেন পরশুরাম উপজেলার ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর ভুঁইয়া, পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পরশুরাম উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদার।
গতকাল ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সৌদি আরবের রিয়াদে জুমার নামাজ আদায় করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফলে তার সৌদি আরবে অবস্থান করার বিষয়টি আরো নিশ্চিত হয়ে ওঠে। এছাড়া সৌদি আরবে কর্মরত পরশুরামের অনন্য নাগরিক ও এমনটি জানিয়েছেন গত কয়েক মাস ধরে।