1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সোনাগাজী পিস ফ্যাসিলিটেটরের

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজার জেলার রিগ্যাল পেলেস হোটেলে সোনাগাজী উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যদের তিনদিন ব্যাপী আবাসিক বুনিয়াদি প্রশিক্ষণ ২০ জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

হাঙ্গার প্রজেক্ট, পিএফজি, গণতন্ত্র, রাজনীতি, নির্বাচন, জনপ্রতিনিধি এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া সহিংসতা, শান্তি,, মিথ্যা, গুজব, যৌন হয়রানি এসব বিষয়ে ও তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোনাগাজী উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়ন কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ীরা ও সাংবাদিক বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণীবিচার ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

উক্ত প্রশিক্ষণ প্রদান করেছেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি, ট্রেনিং স্পেশালিস্ট উত্তম সরকার ও ফেনী জেলা ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon