1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে সরকারি ১৪ বস্তা চালসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

মোঃ আবু বকর সিদ্দিক, জযপুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দসহ একজন আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে দিকে উপজেলার মাত্রাই মাজার শরীফ গু”ছগ্রামের একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।

এ সময় মাত্রাই মাজার শরীফ গু”ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে রানা (২৪) নামের এক তরুনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মাত্রাই মাজার শরীফ গু”ছগ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুদ করা হয়েছে বলে পুলিশগোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।

শুক্রবার দিবাগত রাত পরির্দশক তদন্ত আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ রানার ঘর থেকে প¬াস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১৪ বস্তা চাল জব্দ করে।

এসময় রানাকে তাঁর বাড়ি থেকে আটক করে চালসহ রাতেই থানায় আনা হয়। আটককৃত রানা পুলিশকে জানিয়েছে, জব্দকৃত চালগুলো ত্রাণের ছিল। এনামুল হক নামে একব্যক্তি চালগুলো তাঁর বাড়িতে এনে রেখে গেছেন।

এনামুল হক সরকারি চালক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছেন। কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, আটক রানার বাড়ি থেকে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।

প্রতিটিপ স্টিকের বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। এনামুল হক নামে এক ব্যক্তি ত্রাণেরচালগুলো রানার বাড়িতে এনে রেখে গেছেন বলে রানা জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon