1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

বগুড়ায় সংঘটিত দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে নেত্রকোনায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা: বক্তারা

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্য প্রকাশে বাধা দিতে এবং প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা করা হয়েছে, যা মূলত স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের এক নগ্ন অপচেষ্টা। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তারা বলেন, সাংবাদিকরা জনগণের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিকদের এভাবে হয়রানি করা হলে সমাজে সত্য উদঘাটনের পথ সম্পূর্ণ বাধাগ্রস্ত হবে।

উপস্থিত নেতৃবৃন্দ ও সংহতি প্রকাশ

সাংবাদিকদের এই যৌক্তিক দাবিতে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল এবং বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি শামীম তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত মানবাধিকার জোটের নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, সিএনএ (CNA) নেত্রকোনা জেলা ব্যুরো চীফ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং সম্মানিত সদস্য মোঃ ইকবাল কবির ও কামরুল হাসানসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

মামলা প্রত্যাহার ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত এই হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্ত প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে প্রকাশিত সংবাদের সূত্র ধরে প্রকৃত দুর্নীতিবাজদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon