1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যান কর্তৃক নীলকমলে ৩ শতাধিক দরিদ্রদের মধ্যে চাল বিতরন করলেন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

সৌরব আলী, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলার চরফ্যাসনের নীলকমল ইউনিয়নে ৩ শতাধিক কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে জি আর বরাদ্ধকৃত  ১০ কেজি করে চাল বিতরন করলেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার।

১৮ এপ্রিল শনিবার চরফ্যাসনে নীলকমল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিম্ম আয়ের পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্যাগ অফিসার প্রলয় রায়ের তদারকিতে এ চাল বিতরন করা হয়।

এ বিষয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার বলেন, ইউপি সদস্যদের সহযোগীতায় ওয়ার্ড ভিত্তিক নিম্ন আয়ের মানুষের তালিকা করা হয়েছে এবং তা যাচাই বাছাই করে পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং সচেতনতার লক্ষে আজ ৩০০ অসহায় পরিবারকে এ চাল প্রদান করা হয়।

এ সময় ইউপি সদস্য মোঃ কাজল, আবুল কালাম, আবুল কাশেম পিটার এবং ইউপি সচিবসহ আরো গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon