1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কাঁদছেন কৃষক: ধানের সঙ্গে এ কেমন শত্রুতা, কীটনাশক দিয়ে ঝলসিয়ে দিতে হলো!

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়িতে আমড়া গ্রামে প্রায় ২ লক্ষাধিক টাকার ধান কেটে ধানক্ষেতে ফেলে দেয় ও কীটনাশক স্প্রে করে তিন একর জমির পাকা ইরি ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ করেছেন মোঃ সুজন হোসেন ধান চাষ করে অসহায় কৃষক।

ফুলবাড়ী থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী ১নং আসামি নার্গিস আক্তার তার আত্মীয় আমরা গ্রামের আব্দুল জব্বারের পুত্র ২নং মোঃ হাসানুর ৩নং এমদাদুল হক সহ বিবাদী উল্লেখ করে মোট ৫ জনের ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন ফুলবাড়ী থানায়।

অভিযোগকারী ও এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন যে নার্গিস আক্তার একজন আওয়ামী লীগের নেত্রী আর ভাগিনা হাসানুর সহ বেশ কিছু লোক নিয়ে কিছুদিন আগে আমাদের এ বলে হুমকি দেয় যে এই জমি আমাদের আমরা যেকোনো মূল্যে দখল নিব। বর্তমানে আমি এবং আমার ভাইয়েরা এই জমিতে ইরি ধান আবাদ করেছি। কারণ এই জমি আমার পৈতৃক সূত্রে পাওয়া ও ক্রয় কৃত জমি। অভিযুক্তরা সব সময় হুমকি দিত এই যে কোন সময় ধান কেটে নিয়ে যাব অথবা কীটনাশক দিয়ে নষ্ট করিয়া ফেলিবো। অভিযোগকারী বলেন গত ২৫ এপ্রিল ২০২৫ আনুমানিক রাত ২ টার দিকে আমার জমি মনে করিয়া পার্শ্বে মোহাম্মদ আফজাল ও সোলাইমান বাবু এর জমিতে কিট নাশক স্প্রে করিয়া নষ্ট করিয়া ধানের ক্ষতিসাধন করে।

এই নিয়ে এলাকায় সালিশে বসে সে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করে বিবাদীগণ । বিবাদি গণ হাটবাজারে এই বলিয়া বেড়াতো আমাকে ও আমার ভাই জোবায়ের ও আতিয়ার কে প্রাণে মারিয়া ফেলিবে ।

এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ দিবাগত আনুমানিক রাত ৩ টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র লাঠি সোটা সহ আমার জমিতে অনুপ্রবেশ করে আমি দেখিতে পাইয়া আমার ভাই সহ এলাকাবাসীকে ডেকে নিয়ে ঘটনাস্থলে আসিলে তারা পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার সময় হুমকি দিতে দিতে যায় যে সুযোগ পাইলে আমাদের কে প্রাণে মারিয়া বড় ধরনের ক্ষতিসাধন করিবে। আমরা অনেকেই আতঙ্কিত। এবং এ বিষয়ে অর্থ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ধান বিনষ্ট’র বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিববুল ইসলাম কে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
ক্ষতিগ্রস্ত কৃষক ও তার ভাইয়েরা বলেন যে আমরা গরীব ও অসহায়, আমরা ন্যায় বিচারের পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon