1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বন্ধু মহলের সহায়তায় খাবার পেলো ১৬০০ পরিবার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

মোঃ রাজিবুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধিঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে শরীয়তপুর জেলা লকডাউন করায় খেটে খাওয়া দরিদ্র মানুষ পড়েছে বিপদে।

শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার নাগেরপাড়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নাগেরপাড়া হাই-স্কুলের (বন্ধু মহল) ২০০১ ব্যাচ ত্রান বিতরনের উদ্যোগ নেয়।

ব্যাচের ইতালি প্রবাসী বন্ধু রাজিবের আর্থিক সহায়তায় নাগেরপাড়ার প্রায় ১৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। যাদেরকে চাল দেয়া হয়েছে, তাদের সম্মানের কথা বিবেচনা করে কোনো ছবি তোলা হয়নি।

ব্যাচের সবাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে ত্রান দিয়ে আসেন। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, ২০০১ ব্যাচের মাসুদ রানা, ইমন খান, মিরন আকন, সুমন তালুকদার, রবিউল মৃধা, রাসেল ঢালি, মাসুদ পারভেজ, সাহাবুদ্দিন ডাঃ, সাহাবুদ্দিন আকন, মাহাবুব সিকদার, মাহাবুব বেপারি, রবিউল হরকরা প্রমুখ।

এ ব্যাপারে বর্তমানে সরকারি শামসুর রহমান কলেজের ইংরেজী প্রভাষক মাসুদ রানা বলেন, করোনা ভাইরাস মোকাবেলা করতে অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো আহবান জানাচ্ছি সারাদেশের বিভিন্ন ব্যাচের সামর্থবান বন্ধুদের।

তারা যেন নিজ নিজ গ্রামে এমন কার্যক্রমে যুক্ত হন। এমন মহামারীর সময় মানুষের পাশে দাড়ালে কারো সম্পদ ও অর্থ কমে যায় না, আল্লাহ তায়ালা তাদের আরো সম্পদশীল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon