1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

মোংলায় কর্মহীন ও অসহায় পরিবারের পাশে দাড়াতে মোংলা যুবলীগ কমিটি গঠন করেছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

করোনার কারণে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষকে সহায়তা করার লক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশে মোংলা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ শাখার কমিটি গঠন করা হয়েছে।

মোংলা পৌর যুবলীগের সভাপতি জনাব এস,এম কবির হোসেন জানান,কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মূল উদ্দেশ্য হলো করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়ানো।

তিনি জানান,পৌর ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের মাধ্যমে ২টি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহায়তা করার জন্য প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নের জন্য ও আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে।

ওয়ার্ড কমিটির কাজ হল ওয়ার্ড এ বসবাসরত কর্মহীন ও অসহায় মানুষের তালিকা তৈরি করে পৌর কমিটির কাছে হস্তান্তর করা। ইউনিয়ন কমিটির কাজ হল ইউনিয়নের ওয়ার্ড কমিটির কাছ থেকে কর্মহীন ও অসহায় মানুষের তালিকা সংগ্রহ করে উপজেলা কমিটির কাছে হস্তান্তর করা।

তালিকা সংগ্রহ করার পর পৌর  ও উপজেলা যুবলীগের কমিটির নেতৃবৃন্দ তালিকা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে।এ বিষয়ে পৌর যুবলীগের সভাপতি বলেন, আজ আমার কমিটির তালিকা চুরান্ত করেছি।ইতোমধ্যে তালিকা বাগেরহাট জেলা যুবলীগের কাছে হস্তান্তর করেছি।

তিনি আরো বলেন,করোনায় কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষকে সহায়তা করার উদ্দেশ্যে মোংলা পৌর আওয়ামিলীগ এর  সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আরো একটা কমিটি করেছি।

সে কমিটির উদ্দেশ্য হল করোনার কারণে কর্মহীন ও অসহায় মানুষকে সহায়তা কাজে পৌর আওয়ামিলীগকে সহায়তা করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon