1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

লামায় রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ

বান্দরবান প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

আজ (বুধবার) সকাল ১০টার দিকে কটেজের ১২ নম্বর রুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সংবাদমাধ্যমকে জানান, সকালে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি, নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তার ভাগিনা তমাল জানিয়েছেন তার মামা বান্দরবানে ঘুরতে এসেছেন বিষয়টি পরিবারের কেউ জানতো না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon