1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কুড়িগ্রাম থেকে কোয়ারেন্টাইন মেনে কৃষি শ্রমিকদের জয়দেবপুর গমন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কোয়ারেন্টাইনের নিয়ম মেনে কুড়িগ্রামের উলিপুর থেকে ১২০ জন কৃষি শ্রমিক ধান কর্তনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর পাঠানো হয়েছে। গত শুক্রবার (২৪এপ্রিল) দিবাগত রাতে উলিপুরের হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ফাহমিদা হক নামের ৩টি কোচে তারা রওনা হন।

জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২০ জন কৃষি শ্রমিক করোনা ভাইরাস কারণে দীর্ঘদিন থেকে কর্মহীন ছিলেন। পরিবহন সমস্যাসহ প্রয়োজনীয় অনুমতির জন্য এসব শ্রমিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর জয়দেবপুর যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আবেদন করেন।

এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুরের উদ্দেশ্যে এসব শ্রমিক রওনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ওই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকতার্ এ এসআই সঞ্জয় কুমার, ফাহমিদা হক নাইট কোচের মালিক ফজলুল হক প্রমূখ।

ধান কাটতে যাওয়া শ্রমিক রফিকুল, কালাম ও সামাদ জানান, কর্মহীন অবস্থায় থেকে পরিবার নিয়ে খাদ্য সংকটে ছিলাম, তাই প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা যেতে পারছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon