1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

কেন্দুয়ায় হাসি-ঠাট্টার জেরে কোদালের কোপে প্রাণ গেল কৃষকের

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি-ঠাট্টা থেকে সৃষ্ট বিবাদের জেরে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে কেন্দুয়া উপজেলার কিত্তনখলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম ইদু মিয়া (৫৫)। তিনি কিত্তনখলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের মো. জাহাঙ্গীর (৩২) কে ঘটনার দিনই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে কিত্তনখলা গ্রামের কুমারগাঁথা কান্দা নামক স্থানে নিজের জমিতে ধান রোপণ করছিলেন ইদু মিয়া। এ সময় পাশের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন একই গ্রামের জাহাঙ্গীর। দু’জনের মধ্যে প্রথমে হাসি-ঠাট্টা চলছিল। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে জাহাঙ্গীর উত্তেজিত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে ইদু মিয়াকে প্রথমে হাতে কোপ দেন। কোপ খেয়ে ইদু মিয়া মাটিতে পড়ে গেলে তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। তখন জাহাঙ্গীর আবারও তার মাথায় কোদাল দিয়ে কোপ দেন। এতে ইদু মিয়া গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ইদু মিয়া মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon