1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

মার্ডার মামলার আসামি আ.লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্বজনরা

হবিগন্জ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহিলা ও পুরুষসহ একদল লোক পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ৯ মার্ডার মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা এবং ও কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ।

সোমবার দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকায় তোলে। এ সময় তার আত্মীয়স্বজনসহ একদল লোক ধাওয়া দিয়ে পুলিশকে বহনকারী নৌকা ডুবিয়ে দেয়। তখন আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌঁছে মজিদকে ধরতে অভিযান শুরু করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে আমরা তাকে ধরতে অভিযান চালাই। তাকে গ্রেফতার করে নৌকায় উঠানোর সময় মহিলা, পুরুষসহ ১৫-২০ জনের একটি দল ধর ধর বলে এসে নৌকা ডুবিয়ে ফেলে। এ সময় ধস্তাধস্তি করে মজিদকে তারা ছিনিয়ে নিয়ে যায়। তাকে গ্রেফতারে এখন অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon