1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

নেত্রকোণার মদন উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মঙ্গলবার গভীর রাতে পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: মদন উপজেলার চানগাঁও শাহপুর গ্রামের রোজ আলীর ছেলে রবিউল (২৯) এবং নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের ফরেজ আলীর ছেলে সুলতান মিয়া (৩০)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon