1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জে হত্যা মামলায় ১৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৩ বছর আগের একটি হত্যা মামলায় রায়ে ৭জনকে যাবজ্জীবনসহ ১৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলীর ৩ ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, তাদের আত্মীয় মোকবেল সেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ২ ছেলে মো. কুনু ও ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও মামলার ৮ আসামির মধ্যে রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর এবং পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান মামলার বরাত দিয়ে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গনি সাথে আসামিদের বিরোধ ছিল।

এরই জেরধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।বগুড়ায় নেওয়ার পথে আহত সাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সকল আসামিকে কারাদণ্ড দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon