1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শার্শায় পটল ক্ষেতে ফেলে যাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন কৃষক দম্পতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মে, ২০২০

মোঃ মারুফ হোসে, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের পটলের ক্ষেত হতে উদ্ধার হওয়া ১ দিন বয়সী নবজাতকের দ্বায়িত্ব নিলেন কৃষক বজলুর রহমান দম্পত্তি।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠুরিয়া গ্রামের পটলের ক্ষেতের আইলের উপর ফেলা রাখা বস্তার ভিতর হতে নবজাতক কে উদ্ধার করেন কৃষক বজলুর রহমান।

ঘটনার বর্ননায় কৃষক বজলুর রহমান সাংবাদিকদের বলেন, ভোররাতে তিনি তার পটলের ক্ষেতে কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে কৌতুহলী হয়ে বস্তার মুখ খুলে দেখে কাপড়ে জড়ানো অবস্থায় নবজাতক ছটফট করছে।দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে প্রাথমিক পরিচর্যা করে সুস্থ করে তোলেন ঐ কৃষক।

তিনি অভিযোগ তুলে বলেন সদ্য প্রসব হওয়া শিশুটিকে কে বা কাহারা মেরে ফেলার উদ্দেশ্যেই পটল ক্ষেতে ফেলে রেখে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান কে নবজাতক উদ্ধার বিষয়টি অবগত করিয়ে, কৃষক বজলুর রহমান দম্পত্তি নিঃসন্তান হওয়ার সুবাদে শিশুটির(নবজাতক) লালন-পালন করার দায়িত্বভার গ্রহন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon