1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে উন্মুক্ত জলাশয় ৩৬৬ কেজি পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়িতে ২৫/২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় ৩৬৬ কেজি পোনা মাছ অবমুক্ত করেন শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায় । ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয় মাছের পোনা অব মুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ – ২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ফুলবাড়ী উপজেলা চত্বের অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করনের কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী।

এ সময় দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা সহকারি পরিচালক পূরবী রানী রায় , ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান এনসিপির নেতা আহমেদ জাকির সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন চলতি অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ১০ টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ৫ টি উন্মুক্ত জলাশয় ৩৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon