1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

গাজীপুরে আদালতে পুলিশের হাত থেকে পালানো আসামি, দৌড়ে ধরে জনতা

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাজীপুরে ডাকাতি মামলার এক আসামি আদালতে হাজিরা শেষে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করেছে। তবে স্থানীয় জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলায় গাজীপুর কারাগারের বন্দি মামুন ওরফে লাল চান ওরফে কালা চানকে জেলা জজ আদালত-১ এ হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে কোর্ট পুলিশ আল আমিন তাকে অন্যান্য আসামিদের সঙ্গে গারদে নিয়ে যাচ্ছিলেন। আদালত প্রাঙ্গণের ফটকের কাছে আসতেই মামুন কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন আদালত চত্বর থেকে দৌড়ে ওয়াল টপকে একটি পরিত্যক্ত ঝোপে লুকানোর চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজন চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, সাধারণত একটি হাতকড়ায় দুইজন আসামির হাত আটকানো থাকে। মামুনের অংশটি একটু ঢিলে থাকায় সে কৌশলে হাত খুলে পালানোর চেষ্টা করে।

আসামি মামুন ওরফে লাল চানের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেরবাড়ি খন্দকারপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত বদর উদ্দিন। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon