1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

আই ফার্মার উদ্যোগে নাগেশ্বরীর নুনখাওয়া বাজারে ভ্রাম্যমান মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কৃষিতে সমৃদ্ধি, কৃষিতে উন্নতি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নয়নের বাংলাদেশ”। এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমন কালীন সময়ে আমিষের চাহিদা পুরনের জন্য আই ফার্মার লিমিটেডের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নুনখাওয়া বাজারে ভ্রাম্যমান মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২ মে সকালে আই ফার্মার লিমিটেডের উদ্যোগে ভ্রাম্যমান মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপ উচিত ছিলেন- আই ফার্মার লিমিটেডের প্রতিনিধি রাসেল রহমান, জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান সাহাবুল হোসেন সাবুল, খামারী জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান প্রমুখ।

আই ফার্মার লিমিটেডের ভ্রাম্যমান মাংস বিক্রয় কেন্দ্রে চিকিৎসক দ্বারা পরীক্ষিত সুস্থ সবল গরু জবাই করে কেজি প্রতি ৫০০ টাকা দরে সাধারনের কাছে মাংস বিক্রি করা হচ্ছে। যা বর্তমান বাজার দরের চেয়ে ৫০ টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে নুনখাওয়া ইউপি চেয়ারম্যান সাহাবুল হোসেন সাবুল জানায়, আই ফার্মার লিমিটেডের উদ্যোগে ভ্রাম্যমান মাংস বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি সাধারন মানুষ বাজার দরের চেয়ে কম মুল্যে মাংস ক্রয়ের সুযোগ পাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে দেখে শুনে মাংস ক্রয় করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon