1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

নেত্রকোণায় জনতার হাতে দুই অটো চোর আটক

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুসের সঙ্গে অচেতন করার ওষুধ খাইয়ে এক অটোরিকশা চালকের গাড়ি চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহিতপুর-রোয়াইলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইলবাড়ী তাতীপাড়া এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আজিজুল জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মেশানো পানীয় খেয়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুই চোর তার অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সড়কের পাশে আজিজুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পান। তারা দ্রুত সাহিতপুর বাজারে খবর দিলে বাজারের লোকজন অটোরিকশাসহ দুই চোরকে ধাওয়া করে ধরে ফেলেন।

পরে উত্তেজিত জনতা আটককৃত চোরদেরকে উত্তম-মধ্যম দিয়ে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় জনগণের এই সাহসী ভূমিকার জন্য অনেকেই তাদের ধন্যবাদ জানিয়েছেন।
​আটককৃত দুই চোরের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

তারা হলেন:
১. রিয়াজ উদ্দিন (৪০), পিতা- মিরাজ আলী, গ্রাম- বড়হিত, ইউনিয়ন- বড়হিত, উপজেলা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ।
২. মোঃ আলী (২২), পিতা- আঃ জব্বার, গ্রাম- বালি, ইউনিয়ন- কাইলাটি, উপজেলা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোণা।
​ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দুয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon