1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় নির্মিত হচ্ছে ‘শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ’

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে নেত্রকোণা শহরে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে ‘শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ’। শহরের মগড়া নদীর তীরে, মোক্তার পাড়া ব্রিজের কাছে এই স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ চলছে।
​২০২৪ সালের ঐতিহাসিক “৩৬ শে জুলাই”-এর সেই দিনটিকে স্মরণ করে এটি স্থাপন করা হচ্ছে।

শহীদদের আত্মত্যাগের গভীরতা ফুটিয়ে তুলতে স্মৃতিস্তম্ভে খোদাই করা হয়েছে এক মর্মস্পর্শী পঙক্তি:
​”কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরবে আজ সুপ্রভাতে
কত তরুণ অরুণ গেছে অস্তাচলে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশ ও মানুষের জন্য আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রতীক। এটি নির্মাণ সম্পন্ন হলে নেত্রকোণার ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করবে এবং এলাকার মানুষের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
​এই প্রকল্পটি বৈষম্যবিরোধী আন্দোলনের বীরদের আত্মত্যাগ ও সাহসিকতাকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যাতে তাদের অবদান চিরদিন স্মরণীয় থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon