1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

এ দিন ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) এবং একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।

পুলিশ জানায়, ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. বাহার মিয়ার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী ও মোস্তফাকে আটক করা হয়। এ সময় ১৯টি জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।

পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon