1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হাওলাদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাছা থানার বটতলা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা মোঃ কামরুল হাসান রুবেল ভুইঁয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই আমরা রাজনীতি করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুল হক সুবেল প্রধান, গাছা থানা বিএনপির নেতা মোঃ সফি উল্লাহ সফি, নাজিউর রহমান নাজিম, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন ও মোঃ রাসেল আহমেদ, ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ ইমন, জিয়া মন্জ গাছা থানার সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ আরিফ হোসেন হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রাণবন্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ সভার শেষে প্রার্থী আরিফ হোসেন হাওলাদার দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon