1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে পৃথক দুটি অভিযানের অবৈধ মাল জব্দ ও জরিমানা

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় রোববার পরিচালিত এক মোবাইল কোর্টে কৃষি বিপণন ও খনি আইনে পৃথক দুটি অভিযান চালানো হয়। এতে দুই ব্যক্তিকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং একটি নৌকাভর্তি অবৈধ কয়লা জব্দ করা হয়।

উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ২ জনকে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ অনুযায়ী দুর্গাপুর পৌরসভার শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ কয়লাবাহী নৌকা জব্দ করা হয়। জব্দকৃত কয়লা এখন নিলামের প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon