1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শনে আইন শৃঙ্খলা বাহিনী

আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রত্যেকটি পূজা মন্ডপের দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা উৎসব । রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সরব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব শুরুর আগেই প্রতিটি মন্দির ও মন্ডপ পরিদর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রাখতে বিভিন্ন দিকনির্দেশনার জন্য ফুলবাড়ীর বিভিন্ন মন্দির পরিদর্শন এবং সার্বিক বিষয়ে তদারকি করেন জাতীয় নাগরিক পার্টির উদীয়মান তরুণ রাজনীতিবিদ মো : ইমরান চৌধুরী নিশাদ (প্রধান সমন্বয়কারী ফুলবাড়ী উপজেলা শাখা) ।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস পার্বতীপুর এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহর ও উপজেলার বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ কুমার গুপ্তা এবং সদস্য সচিব রতন চক্রবর্তী। পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির, ফ্রেন্ডস ক্লাব মন্ডপ সহ কয়েকটি মন্দির ও মন্ডপ পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, ফুলবাড়ীতে এবার ৬২টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা তাই বিগত দিনের মতই সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছেন সমাজ সচেতন ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon