1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ার ফাইটার শামীমকে দাফন

ইকবাল কবির, নেত্রকোণা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বীর ফায়ারফাইটার শামীম আহমেদ রুকেলকে নেত্রকোণার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এই অগ্নিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

​শামীম আহমেদের এই বীরোচিত আত্মত্যাগে কেন্দুয়ার পিজাহাতি গ্রামে শোকের আবহ নেমে আসে। সকাল থেকেই তার সহকর্মী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাকে বিদায় জানাতে জড়ো হন। উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এবং মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল আলম ভুঁইয়া স্বপন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ফায়ার সার্ভিসের এই বীর সন্তানকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় শামীম আহমেদ রুকেল মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হলেও, সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২৩ সেপ্টেম্বর তিনি মারা যান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় তার এই আত্মত্যাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon