নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা গোপাল, যিনি সম্প্রতি আব্দুর রহমান নাম ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুর পাঁচ দিন আগে তিনি তার পরিবারের আরও পাঁচ সদস্যসহ মোট ছয়জন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
প্রায় ২৫ বছর ধরে কাশিপুর গ্রামে বসবাস করছিলেন আব্দুর রহমান। তিনি জানান, মুসলিমদের জীবনযাত্রা ও ধর্মীয় রীতিনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ থেকেই তারা এই সিদ্ধান্ত নেন। কোনো ভয়ভীতি বা জোর ছাড়াই তারা সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পশ্চিম পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।