দিনাজপুরের ফুলবাড়ীতে এবছর ৬১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, আনসার, র্যাব, সেনাসহ উপজেলা প্রশাসক ও থানা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি পর্যেবক্ষণে পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী, ও ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম ।
আজ ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার )মহা অষ্টমী গভীর রাতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। রাত সাড়ে ৯টায় থেকে রাত ১ টা পর্যন্ত পৌর এলাকার চাঁদপাড়া কালী মন্দির ,শীতলা মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির পূজা মন্ডপ, শিব মন্দির , পালপাড়া মন্দির ,রায়পাড়া তরুণ সংঘ দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের উপজলো শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন, ফুলবাড়ী উপজেলায় আমরা দায়িত্ব পালন করছি। ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা। অতীতেও এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, এবারও ঘটবেনা। সকলের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছি।