1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শহীদ ফায়ার ফাইটার শামীম এর স্মরণে কেন্দুয়ায় পাঠাগার উন্মোচন​

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া ফায়ার ফাইটার শামীম আহমেদের স্মরণে নেত্রকোণার কেন্দুয়ায় স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও একটি পাঠাগারের নাম উন্মোচন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পিজাহাতি আদর্শ যুব সমাজের আয়োজনে পিজাহাতি মসজিদুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিজাহাতি মসজিদুল আকসা জামে মসজিদের সভাপতি মোজাম্মেল হক রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। তিনি ফিতা কেটে শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগারের শুভ উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম।

​এছাড়াও, বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, শহীদ ফায়ার ফাইটার শামীমের বড় ভাই রুহুল আমিন, এবং পিজাহাতি আদর্শ যুব সমাজের উপদেষ্টা বাছিরুজ্জামান (শুভেচ্ছা বক্তব্য)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল আউয়াল আলম।

এতে আরও উপস্থিত ছিলেন শহীদের চাচাতো ভাই আব্দুল বারী বকুল, মোজাম্মেল হক রনি (বি,এন, পি- সেচ্ছাসেবক দলের নেতা ও মসজিদের সভাপতি), শামীমের ছেলে শিশু নাবিল আহমেদ, পিজাহাতি আদর্শ যুব সমাজের সদস্যবৃন্দ, পাঠাগারের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ফায়ার ফাইটার শামীম আহমেদ গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন এবং পরদিন ২৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon