1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লাইনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন

সাহাব উদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।৪ অক্টোবর রোজ শনিবার সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ এর উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তরা বলেন, দক্ষিণ চট্টগ্রামের প্রাণ রেখা এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার যেতে রাজধানী ও চট্টগ্রাম থেকে প্রধান সড়ক হিসাবে ব্যবহৃত হয় এই মহাসড়ক। কিন্তু সড়কটি সরু হওয়ায় নিয়মিত দূর্ঘটনা, ভয়াবহ যানজট ও ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার অংশে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হানী যেমন ঘটছে, তেমনি ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। তাই অবিলম্বে মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে।

তারা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও এটর্নী জেনারেল চুনতির কৃতি সন্তান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন চলতি মাসে এই প্রকল্প বাস্তবায়নে ঘোষণার দাবী জানান। মানববন্ধনে শত শত সাধারণ মানুষ অংশ নেন।

সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত হয়ে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon