1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

দেশের বাজারে টানা ৪ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ মঙ্গলবার (৭ অক্টোবর) ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।

যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দর। বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে। এর আগে সবশেষ সোমবার (৬ অক্টোবর) ভরিতে এক লাফে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। দেশের বাজারে যা এতদিন ছিল এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৮ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon