1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬

বিরোধী দল জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে, ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সাধারণ বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “যে দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছিল, তারা এ দেশে রাজনীতি করতে পারে না। মহান সংসদের কাছে আমার দাবি—ফ্যাসিস্টদের মতো তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হোক।”

ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর সমালোচনা করে এই বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য স্মরণ করেন। তিনি বলেন, “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন—নামের শেষে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, তারা গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দেওয়ার কথা বলেছেন। আমরা এমনও দেখেছি, বিড়ির সুখটান দিয়ে বলা হয়েছে সব পাপ মওকুফ হয়ে যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে এবং ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon