গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল মহাসড়ক পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলের কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, পাশাপাশি এটি দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও মহাসড়কে চলাচলকারী তাকওয়া পরিবহনসহ বিভিন্ন মিনিবাস নিয়ম-শৃঙ্খলা উপেক্ষা করে চলাচল করছে। অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা নির্বিঘ্নে যানবাহন চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, ফলে প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে চলছে।