1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, তদন্তে সূত্রপাতের কারণ খতিয়ে দেখা হবে

রিয়াজ আহমেদ যুবরাজ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও পুরোপুরি নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন নির্বাপনের পর দায়িত্ব হস্তান্তর করা হবে।আগুন লাগার ঘটনায় দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন, তবে তাদের কেউ গুরুতর অবস্থায় নেই।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, “তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে আগুন কীভাবে লেগেছে। তবে প্রবল বাতাস এবং কার্গো এলাকার খোপ খোপ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে।”তিনি আরও জানান, আগুন নেভানোর কাজের অংশ হিসেবে একপাশের মালামাল সরিয়ে ফেলা হয়েছে।

“আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল আগুন পুরোপুরি নির্বাপন করা। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা পর্যালোচনা করা হবে,” বলেন তিনি। কার্গোতে কেমিক্যাল জাতীয় পণ্য ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon