1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৩ আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষিত হবে আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

অন্য সদস্যরা হলেন: বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন: চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ সহ অন্যান্য আইনজীবী।মামলার আসামিরা:
১. শেখ হাসিনা (পলাতক)
. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (পলাতক)
. সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (কারাগারে আটক) রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

গত ২৩ অক্টোবর বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন এবং জানিয়েছিলেন, রায় অল্প সময়ের মধ্যেই দেওয়া হবে।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon